ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা যান। সোমবার (৯ আগস্ট) মমেক হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।


করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জরিনা বেগম (৩৫), হামিদা বেগম (৬১), তাপস (৬২), গফরগাঁওয়ের রুবেল (৪০), রিয়াজুন্নাহার (৭৫), ত্রিশালের মুরশিদা (৫০), মুক্তাগাছার হাসান আলি (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫), পুর্বধলার ফরিদা (৫৩)।


উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), হাজি দেওয়ান (১০১), মুক্তাগাছার ইউসুফ আলি (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), সিরাজগঞ্জ সদরের ফজলু (৫০), গাজীপুর শ্রীবর্দীর তাসলিমা (২৫)।


তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২০ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।


জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজনহাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৩০৫ টি নমুনা পরীক্ষা করে নতুন ২০৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page